নিহত শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈফ মামুন ও শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমন
নিহত শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈফ মামুন ও  শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমন

মামুন হত্যায় সন্ত্রাসী ইমনের নাম যে কারণে

ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈফ মামুন প্রথম হামলার শিকার হন, সে সময় একজন মোটরসাইকেল আরোহী নিহত হন। আজ সোমবার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে আবারও তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। দুই যুগ পর কারামুক্ত হয়ে আধিপত্য বিস্তারের জেরে ইমন নামের আরেক শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে তার দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে।