লিবিয়ায় জিম্মি করে দেশে মুক্তিপণ আদায় করেন আলাউদ্দিন শেখ। সিআইডি বলছে, নড়াইলের কালিয়ার সাতবাড়িয়া গ্রামে তাঁর এই বাড়ি নির্মাণ করা হয়েছে মুক্তিপণের টাকায়
লিবিয়ায় জিম্মি করে দেশে মুক্তিপণ আদায় করেন আলাউদ্দিন শেখ। সিআইডি বলছে, নড়াইলের কালিয়ার সাতবাড়িয়া গ্রামে তাঁর এই বাড়ি নির্মাণ করা হয়েছে মুক্তিপণের টাকায়

মানবপাচার: মুক্তিপণের টাকায় বাড়ি–গাড়ি–খামার

নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া বাজার। বাজারের মাঝখান দিয়ে বয়ে গেছে টাঁকির খাল। এ খালের পাড়েই দোতলা একটি আলিশান বাড়ি। বাড়িটি আলাউদ্দিন শেখের। তিনি একটি মানব পাচারকারী চক্রের সদস্য। প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, আলাউদ্দিনসহ তাঁর চক্রের সদস্যরা ইতালি পাঠানোর কথা বলে লোকজনকে লিবিয়ায় নিয়ে জিম্মি করতেন। তাঁদের ওপর নির্যাতন চালানোর ভিডিও পরিবারের সদস্যদের পাঠিয়ে লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় করতেন। সেই টাকায় তাঁরা বাড়ি-গাড়ি, খামারসহ অঢেল সম্পদ করেছেন।