মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। ১৯ সেপ্টেম্বর
মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। ১৯ সেপ্টেম্বর

মিরপুরে চলন্ত দুটি বাসে আগুন

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১১ নম্বরে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগে। একই সময়ে মিরপুর-১ এলাকায় অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুন লাগলে স্থানীয়রা নেভান। উভয় ঘটনায় কেউ হতাহত হননি। এর আগে গতকাল শুক্রবার জুমার পর থেকে গভীর রাত পর্যন্ত মালিবাগ, আগারগাঁও, মহাখালী, বাবুবাজার, মগবাজার, যাত্রাবাড়ী, রামপুরা ও নিউমার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটে।এসব ঘটনার পর ডিএমপি নগরজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।