এসব সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা
এসব সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা

ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজের আসনের নিচ থেকে ৮০টি সোনার বার উদ্ধার

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে ৮০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।

বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য সংস্থার উপস্থিতিতে কাস্টমস হাউসের একটি দল ফ্লাইটটিতে অভিযান চালায়। এ সময় বিমানের আসনের নিচ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। এক খুদে বার্তায় এ তথ্য জানায় ঢাকা কাস্টমস।

উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা জানিয়েছেন।