আবুল কালাম আজাদ ওরফে লেলিন
আবুল কালাম আজাদ ওরফে লেলিন

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা

ছাত্রদলের সাবেক নেতা ‘শ্যুটার’ লেলিন চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত অভিযোগে শাহ আলী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ ওরফে লেলিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ সোমবার ভোরে চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তালিকায় তিনি ‘শ্যুটার লেলিন’ নামে পরিচিত।

গত মাসে এক মধ্যরাতে মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ডিবির উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।