পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানা
পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানা

পল্লবীতে শিশুহত্যা: দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যার ঘটনায় করা মামলায় আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। আজ রোববার পল্লবী থানার নারী ও শিশু জিআর শাখার তদন্ত কর্মকর্তা এই অভিযোগপত্র জমা দেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান প্রথম আলোকে বিষয়টি জানান।