ছবিতে ওপরে বাঁ থেকে নূর মোহাম্মদ, জাহাঙ্গীর ও আসাদুল ইসলাম; নিচে বাঁ থেকে এস এম ইমদাদুল ইসলাম, মফিজুল ইসলাম, মো. রুবেল ইসলাম ও মো. হাসিনুর রহমান
ছবিতে ওপরে বাঁ থেকে নূর মোহাম্মদ, জাহাঙ্গীর ও আসাদুল ইসলাম; নিচে বাঁ থেকে এস এম ইমদাদুল ইসলাম,  মফিজুল ইসলাম, মো. রুবেল ইসলাম ও মো. হাসিনুর রহমান

প্রশ্নপত্র ফাঁস চক্রে সরকারি চাকরিজীবীরা

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ড, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের কর্মচারীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ১০ অক্টোবর ভোর ৪টা ৪৩ মিনিটে নূর মোহাম্মদ অস্পষ্ট প্রশ্নপত্র পান, যা পরে সকাল সোয়া ৬টায় স্পষ্ট হয়। এরপর উত্তরপত্র তৈরি করে ৮-১০ লাখ টাকায় বিক্রি করা হয়। শুক্রবার এসআরবি-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।