ডাকাতি মামলায় গ্রেপ্তার মুজিবুর রহমান
ডাকাতি মামলায় গ্রেপ্তার মুজিবুর রহমান

ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার, ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা, অতিরিক্ত পুলিশ সুপার আহত

ঢাকার সাভার মডেল থানার একটি ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি মুজিবুর রহমান ওরফে টিক্কাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের পুবাইল থানার মাজুখান বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নৌ পুলিশের একটি সূত্র বলছে, একাধিক মামলার আসামি মুজিবুর রহমানকে গ্রেপ্তারের পর নিয়ে আসা হচ্ছিল। পুলিশের গাড়িতে ওঠানোর আগে মুজিবুর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন। মাহফুজুর রহমান রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। তিনি এখন রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।

নৌ পুলিশের আশুলিয়া ফাঁড়ির পরিদর্শক মো. দাউদ বলেন, ‘মুজিবুর রহমান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মাহফুজ স্যার তাঁকে জাপটে ধরেন। এ সময় পাকা রাস্তার ওপর পড়ে গিয়ে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।’

পুলিশ সদস্যরা আহত হলেও মুজিবুর রহমান পালিয়ে যেতে পারেননি।