রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট করে গুঁড়িয়ে দেওয়ার পর সাইনবোর্ড টাঙানো হয়েছে। মিরপুর, ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাট করে গুঁড়িয়ে দেওয়ার পর সাইনবোর্ড টাঙানো হয়েছে। মিরপুর, ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাড্ডা গুঁড়িয়ে দেওয়ার নেপথ্যে কারা

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় হামলাকারীদের জড়ো করা, দেশীয় অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ এবং এক্সক্যাভেটর আনার সঙ্গে যুক্ত স্থানীয় কয়েকজনের ব্যাপারে তথ্য পাওয়া গেছে; যারা সেখানকার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। হামলার আগে তাদের কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা জড়ো হয়। পরে সেখান থেকে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানো হয়। স্থানীয় লোকজন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ আরও কয়েকটি সূত্রের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলার আয়োজনের তথ্য পাওয়া গেছে।