
রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলা-লুটপাট ও মিরপুরের একটি স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার দুই ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউগিনি প্রপার্টিজে জমি নিয়ে বিরোধের জেরে হামলা হয়েছে। হামলার পরিকল্পনাকারী হিসেবে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরীর নাম এসেছে। অন্যদিকে, মিরপুরের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা হানিফ মিয়া ও আবুল কালাম আজাদসহ প্রভাবশালীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। দুই ঘটনাতেই হামলার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী বা মূল ব্যক্তিদের এখনো আইনের আওতায় আনতে পারেনি পুলিশ।