আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম
আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম

সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ঢাকায় গ্রেপ্তার: ডিএমপি

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

ডিবি সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে নজরুলকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, নজরুলের বিরুদ্ধে একাধিক মামলা আছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার নজরুলের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।