
ডাকসু সংগ্রহশালা সংস্কারের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক ছবি বাদ দিয়ে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি যুক্ত করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। আজ সোমবার জিন্নাহর ছবি ভাঙচুর ও ছিঁড়ে ফেলা হয়েছে। এর প্রতিবাদে ছাত্র ফেডারেশন গোলাম আযমকে জুতাপেটার ছবি টাঙিয়েছে। সংগ্রহশালার সংস্কারকারী ফাতিমা তাসনিম জুমা জানান, ৫ আগস্টের পর "ফ্যাসিবাদের সব আইকনের" ছবি সরানো হয়েছে। এতে ৫২-এর ভাষা আন্দোলন থেকে জুলাই অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন ঘটনা স্থান পেয়েছে।