
রাজধানীর কারওয়ান বাজারে দেশি মাল্টা ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা বিদেশি মাল্টার বিকল্প হিসেবে কিনছেন অনেকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুসারে, ২০২৪-২৫ অর্থবছরে মাল্টার উৎপাদন বেড়ে ৮৪ হাজার টন ছাড়িয়েছে। ফল বিশেষজ্ঞ মেহেদী মাসুদ বলেন, ১৯৯০ দশকের দিকে ভারত থেকে প্রথম সবুজ রঙের মাল্টা বাংলাদেশে আসে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে সেখান থেকে ভালো ফল বেছে নিয়ে চারা করা হয়।