মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ-জামান (বাঁয়ে) মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালের কাছ থেকে মাস্টারকার্ড অনুমোদিত সদস্যপদ লাইসেন্স গ্রহণ করেন। এ সময় অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা, ১ ফেব্রুয়ারি

মাস্টারকার্ড থেকে লাইসেন্স পেল মিডল্যান্ড ব্যাংক

মাস্টারকার্ড অনুমোদিত সদস্যপদ লাইসেন্স পেল মিডল্যান্ড ব্যাংক পিএলসি। রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালের কাছ থেকে লাইসেন্স গ্রহণ করেন মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ-জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক এবং আইটি ও সিটিও প্রধান মো. নাজমুল হুদা সরকার, এসইভিপি ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাভেদ তারেক খান এবং মাস্টারকার্ডের পরিচালক সোহেল আলীম।

এই অংশীদারত্ব মিডল্যান্ড ব্যাংককে মাস্টারকার্ড অনুমোদিত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করে, ফলে ব্যাংকটি মাস্টারকার্ড ক্রেডিট, ডেবিট এবং প্রিপেইড কার্ড ইস্যু করতে সক্ষম হয় এবং গ্রাহকেরা বিশ্বব্যাপী এটিএম, পিওএস এবং ই-কমার্স লেনদেন উপভোগ করতে সক্ষম হয়।

এ ছাড়া এটি দ্রুত, আরও নিরাপদ দৈনন্দিন ব্যাংকিংয়ের জন্য ডিজিটাল ওয়ালেট ইন্টিগ্রেশন, ক্রস-বর্ডার পেমেন্ট এবং অন্যান্য উদ্ভাবনী মাস্টারকার্ড ডিজিটাল পরিষেবাগুলো নিশ্চিত করে।