আনোয়ারায় সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকা থেকে মো. জসিম উদ্দিন (৪৫), তৈলারদ্বীপ এলাকা থেকে আবুল কাশেম (৪২) ও বারশতের দুধকুমড়া এলাকা থেকে সাইফুদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের পাঠানো হয়েছে জেলা কারাগারে।