সংক্ষেপ

উদ্বোধন

নরসিংদী ক্লাব লিমিটেডের নিজস্ব ভবনের উদ্বোধন হয়েছে। গত শুক্রবার রাত আটটায় শহরের বাসাইল এলাকায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম। ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাংসদ কামরুল আশরাফ খান, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর এলাহী, ভূঁইয়া গ্রুপের চেয়ারম্যান মিনহাজুর রহমান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। নরসিংদী প্রতিনিধি