
বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি কক্সবাজার। কারণ এই কক্সবাজারেই আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত। কক্সবাজারে প্রধানত আমরা যাই এই সমুদ্রসৈকত উপভোগ করতেই। তবে সারা দিন তো আর এই সৈকতে বসে বা হেঁটে বেড়ানো যায় না। ধরুন আপনি তিন দিনের জন্য ছুটি নিয়ে সপরিবারে কক্সবাজারে বেড়াতে গেলেন। তো সেখানে আপনি কীভাবে সময়টুকু কাটাবেন? অবশ্যই প্রথম পছন্দ হবে সি বিচে সময় কাটানো। পানিতে নেমে আনন্দ-ফুর্তি-মাতামাতি।
তবে অনেক পর্যটক শুধু এটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে চান না। তাঁরা চান প্রকৃতির এই সৌন্দর্যের পাশাপাশি আরও বেশি কিছু থাকুক তাঁদের প্রিয় কক্সবাজারে।
সুখবর হচ্ছে, পর্যটকদের এই বাড়তি চাহিদা মেটাতেই এগিয়ে এসেছে কোরাল রীফ প্রপার্টিজ লিমিটেড। কক্সবাজারের প্রাণকেন্দ্র কলাতলী মোড়ে তারা তৈরি করছে বাংলাদেশের প্রথম পাঁচ তারকা সমমানের অ্যামিউজমেন্ট হোটেল ও ক্লাব-কক্সবাজার বীচ ক্লাব। উল্লেখ্য, কোরাল রীফ নির্মিত বাংলাদেশের প্রথম শেয়ারড ওনারশিপ হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ’ এখন কক্সবাজারে লাভজনকভাবে পরিচালিত হচ্ছে।
কী থাকবে এই বীচ ক্লাবে? জানলে আগ্রহী পর্যটকেরা খুশিই হবেন। বিশাল অ্যামিউজমেন্ট ব্যবস্থা, ইনফিনিটি সুইমিং পুল, ফুলমুন টেরেস, ওয়েলনেস সেন্টার, জিম ও স্পা, লাইভ মিউজিক, কারাওকে ও ইনানী, মহেশখালী এবং আকাশ দেখার জন্য টেলিস্কোপ, দেশি-বিদেশি ও ট্র্যাডিশনাল খাবার এবং বিভিন্ন স্বাদের সি-ফুড, সিনে জোনে দেশি-বিদেশি নানা মুভি দেখার ব্যবস্থা। শারীরিক ও মানসিকভাবে ‘ডিফরেন্টলি অ্যাবলড’ এমন মানুষের জন্য বিশেষভাবে ডিজাইন করা কয়েকটি রুম ও অ্যামিউজমেন্টের ব্যবস্থা থাকছে এই বীচ ক্লাবে। আর পাঁচ তারকা সমমানের হোটেলের অন্যান্য সুবিধা তো থাকছেই।
উদ্যোক্তাদের আশা, বীচ ক্লাবে সময়োপযোগী এবং আকর্ষণীয় বিশাল অ্যামিউজমেন্ট ও এন্টারটেইনিং আইটেমের জন্য পর্যটকদের কক্সবাজার ভ্রমণের আনন্দ বাড়িয়ে দেবে বহুগুণ।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি কিন্তু এই উদ্যোগের মালিকানায়ও আসতে পারেন। অবাক হবেন না। একেবারেই সত্যি। শেয়ারড ওনারশিপ ভিত্তিতে মাত্র ২ লাখ ৫০ হাজার টাকায় কক্সবাজার বীচ ক্লাবের মালিকানায় যে কেউ অংশীদার হতে পারেন। টাকা পরিশোধের নিয়মটিও কঠিন নয়। বুকিং মানি মাত্র ১ লাখ ২৫ হাজার টাকা আর ৬ হাজার টাকা করে ২০টি মাসিক কিস্তি।
আপনি হয়তো মনে মনে চিন্তা করছেন এতে লাভ কী হবে। এটি যেহেতু লাভজনক বিনিয়োগ, লাভের নির্দিষ্ট অংশ আপনি অবশ্যই পাবেন। সেটি আজীবনের জন্য। আর প্রতিবছর ৭ দিন ৭ রাত করে থাকতে পারবেন বিনা পয়সায়। এটিও আজীবন। যেহেতু এর অন্যতম গর্বিত মালিক আপনি।
কক্সবাজার বীচ ক্লাবের স্বপ্নদ্রষ্টা কোরাল রীফ প্রপার্টিজ কর্তৃৃপক্ষ বলে, ‘এই বীচ ক্লাব একদিকে যেমন কক্সবাজারের বিনোদনকে অন্য মাত্রায় নিয়ে যাবে, তেমনি বিনিয়োগকারীদের জন্য তা হবে লাভজনক। কক্সবাজারে একটি পাঁচ তারকা সমমানের অ্যামিউজমেন্ট হোটেল ও ক্লাবের সঙ্গে থাকতে পারা নিশ্চয়ই একটি গর্বের ব্যাপার। সবাইকে সেই গর্বের অংশীদার করতেই মালিকানার অফারটি করছে কোরাল রীফ। এটি বাংলাদেশের জন্য অবশ্যই ব্যতিক্রমী উদ্যোগ।’
সংশিস্নষ্ট ব্যক্তিরা জানান, কলাতলী মোড়ের একটি আকর্ষণীয় লোকেশনে বীচ ক্লাবের নির্মাণকাজ পুরোদমে এগোচ্ছে। এখন অষ্টম তলার কাজ চলছে। বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের সফল পরিচালনার পর বীচ ক্লাবের সফলতা নিয়েও আশাবাদী কক্সবাজার পর্যটনশিল্প বিকাশে ১৬ বছর ধরে কাজ করে আসা কোরাল রীফ।
তথ্যের জন্য ফোন করুন 01730725204 -10 (ঢাকা) || 01730725217-21(চট্টগ্রাম) || 01730725223-24 (সিলেট) || 01730725248-49 (কক্সবাজার)