কুমিল্লার হোমনা উপজেলায় ছাত্রদলের ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরের বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. মাহফুজুল ইসলাম এ ঘোষণা দেন। কমিটিতে অহিদুজ্জামান মোল্লাকে আহ্বায়ক এবং মো. আল রাজীব ও মো. সালাউদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এ সময় উপজেলা ছাত্রদলের সহসভাপতি মো. মামুন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, হোমনা পৌর বিএনপির সভাপতি মোজ্জাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. ছানাউল্লাহ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।