কাপড় ও সুতাভর্তি নছিমন ছিনতাই

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নে দাবুরপুরা এলাকায় গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ডাকাতেরা সড়ক অবরোধ করে নছিমনচালক ডালিম (২০) ও তাঁর ভাই তালিমকে (১৮) পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে তারা নছিমন এবং এতে ১৮ ব্যাগ সুতা ও ৩০০ পিস কাপড় লুট করে নিয়ে যায়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জানান, ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। নারায়ণগঞ্জ প্রতিনিধি