
খাগড়াছড়িতে একটি পরীযায়ী শকুন অবমুক্ত করেছে বন বিভাগ। আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সদর বন বিভাগ রেঞ্জের আলুটিলা সংরক্ষিত বনাঞ্চলে হিমালয়ান গ্রিফন ভালচার প্রজাতির এ শকুন অবমুক্ত করা হয়।
খাগড়াছড়ি সদরের রেঞ্জ কর্মকর্তা বাবু রাম চাকমা প্রথম আলোকে বলেন, গত ৩০ ডিসেম্বর খাগড়াছড়ি সদরের ধর্মপুর ও চার মাইল এলাকা থেকে আহত অবস্থায় দুটি শকুন উদ্ধার করা হয়। বন বিভাগের তত্ত্বাবধানে চট্টগ্রামের বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রের চিকিৎসকদের পরামর্শে শকুন দুটির চিকিৎসা চলে। চিকিৎসাধীন অবস্থায় ৯ জানুয়ারি একটি শকুনের মৃত্যু হয়। আরেকটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় অবমুক্ত করা হয়েছে
শকুনটি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন।