
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানিহাটি রসিকনগর এলাকায় আজ মঙ্গলবার দুপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
এই দুজন হলেন শিবগঞ্জ উপজেলার কালুপুর দক্ষিণপাড়ার খালেকুজ্জামন বাবুর ছেলে আবদুল হামিদ (২৪) ও একই এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক রাসেদ আলীর ছেলে আবদুল রহিদ (২৮)।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল ইসলাম বলেন, শিবগঞ্জ থেকে মোটরসাইকেলে করে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন আবদুল হামিদ ও আবদুর রহিম। দুপুর সোয়া ১২টার দিকে রানিহাটি রসিকনগর এলাকায় সোনামসজিদ স্থলবন্দরগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের দুই আরোহী। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।