
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাক্টরের চাপায় মুরগিবাহী বাইসাইকেলের আরোহী নুর আমিন (৩২) নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম চাঙ্গুইর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর আমিন উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের বিশারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মুরগি ব্যবসায়ী ছিলেন।
এ ব্যাপারে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নুর আমিন বাইসাইকেলে করে গ্রামে গ্রামে মুরগি কিনে হাটে বিক্রি করতেন। আজ উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের সোনাকানিয়া বাজার থেকে মুরগি কেনাবেচা শেষে তিনি বাড়ি ফিরছিলেন। পথে চাঙ্গুইর নামের স্থানে একটি ট্রাক্টর বাইসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়।