ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল বাস

জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে আজ শনিবার ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে বাস। এতে বাসের ১১ যাত্রী প্রাণ হারান। দুর্ঘটনার সময় রেলক্রসিং কোনো বার (প্রতিবন্ধক দণ্ড) দিয়ে আটকানো ছিল না। দায়িত্বরত গেটম্যানও ঘুমিয়ে ছিলেন। দুর্ঘটনাস্থলের ছবি তুলেছেন রবিউল ইসলাম

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া বাসটি পড়ে ছিল রেলপথের ওপর।
বাসটির একেবারে মাঝবরাবর ধাক্কা দেয় ট্রেনটি।
দুর্ঘটনাকবলিত বাসের খণ্ডাংশ।
ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া বাস।
বাসের যাত্রীর ব্যবহৃত জিনিস পড়ে ছিল দুর্ঘটনাস্থলে।
দুর্ঘটনার আলামত ছড়িয়ে–ছিটিয়ে আছে এদিক–সেদিক।