বানিয়াচং উপজেলার নাগুড়া ফার্ম ধান গবেষণা কেন্দ্রে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। বৃহস্পতিবার বেলা ১১টায় নাগুড়া ফার্মের সামনে
বানিয়াচং উপজেলার নাগুড়া ফার্ম ধান গবেষণা কেন্দ্রে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। বৃহস্পতিবার বেলা ১১টায় নাগুড়া ফার্মের সামনে

নাগুড়া ফার্মে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নাগুড়া ফার্ম ধান গবেষণা কেন্দ্রে ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়’ স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ঝিটিকা, শ্যামপুরসহ আশপাশের এলাকার মানুষজন। বৃহস্পতিবার বেলা ১১টায় নাগুড়া ফার্মের সামনে এ কর্মসূচি হয়। এতে স্থানীয় হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে এলাকাবাসী জানান, নাগুড়া কৃষি ফার্মকে কেন্দ্র করেই হবিগঞ্জে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের চিন্তাভাবনা করেছিলেন স্থানীয় সাংসদ আবদুল মজিদ খান। ২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আয়োজিত এক জনসভায় সে দাবি উত্থাপনও করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর আগ্রহে জাতীয় সংসদে সম্প্রতি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়েছে।

বানিয়াচং উপজেলার নাগুড়া ফার্ম ধান গবেষণা কেন্দ্রে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। বৃহস্পতিবার বেলা ১১টায় নাগুড়া ফার্মের সামনে

স্থানীয় ব্যক্তিরা আরও জানান, নাগুড়া কৃষি ফার্মে ১০০ একরের বেশি খাসজমি ও হাজার হাজার একর কৃষি-অকৃষিজমি এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা রয়েছে। অথচ বিশ্ববিদ্যালয় আইনে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় স্থাপনের স্থান হিসেবে হবিগঞ্জ সদর উপজেলার নাম লেখা রয়েছে। সদর উপজেলা উল্লেখ করে আইন পাস হওয়ায় বিশ্ববিদ্যালয়টি নাগুরা কৃষি ফার্মে স্থাপন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। মানববন্ধন কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয় স্থাপনে যাবতীয় জটিলতা নিরসনের জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন পুকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নানু মিয়া। বিশ্বজিত দাসের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, শচীন্দ্র কলেজের প্রভাষক লতিফ হোসেন, স্থানীয় মুরব্বি শেখ আজিজুল হক, রাখাল দাস, সাংবাদিক জীবন আহমেদ, প্রকৌশলী অসুখ কুমার দাস, শিমুল হাসান, সালেহ উদ্দিন, আবুল কাশেম, হাবিবুর রহমান চৌধুরী, মোফাচ্ছল হোসেন, সামরুল ইসলাম, শেখ আলা উদ্দিন, জহুর আমিন, সামছুল হক আখঞ্জী, আফরোজ মিয়া প্রমুখ।