
পটুয়াখালীতে নতুন করে পাঁচজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ঢাকার আইইডিসিআর থেকে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার রাতে পটুয়াখালীর সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।
পটুয়াখালীতে করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত নতুন পাঁচজনের মধ্যে একজন নারী। তাঁর বয়স ২৪ বছর। অপর চারজনের বয়স ৪০ বছর থেকে ৫০ বছরের মধ্যে। পাঁচজনের বাড়িই পটুয়াখালীর সদর উপজেলায়। এই পাঁচজনকে নিয়ে জেলায় করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ২৫৫।
পটুয়াখালীর সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুমন বালা বলেন, গদকাল পর্যন্ত জেলায় ৩ হাজার ৬৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৮৮৪ জনের পরীক্ষার প্রতিবেদন এসেছে। এ পর্যন্ত মোট ২৫৫ জনের করোনা ‘পজিটিভ’ এসেছে। তাঁদের মধ্যে মারা গেছেন ১৫ জন। সুস্থ হয়েছেন ৫২ জন।