ফটিকছড়ি উপজেলায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার ১১টি ইউনিয়নে আড়াই হাজার মানুষের মধ্যে তরিকত ফেডারেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারি নিজস্ব তহবিল থেকে এ ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ, শ. ম বাকের, এইচ এম আবু তৈয়ব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সচী দুলাল বিশ্বাস, পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক ফখরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন, চেয়ারম্যান আবু জাফর মাহমুদ ও আবু তালেব চৌধুরী।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সম্প্রতি প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের বন্যায় উপজেলার এসব ইউনিয়নের এক হাজার ৯৯৭টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। —ফটিকছড়ি প্রতিনিধি