ফরিদপুরে আইসসহ যুবক গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফরিদপুরে ৫০ গ্রাম আইসসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বেলা তিনটার দিকে পশ্চিম গোয়ালচামট বেতুয়া বাড়ি এলাকা থেকে তাঁকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়। পরে তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম অনিক শেখ (২৮)। তাঁর বাড়ি পশ্চিম গোয়ালচামট বেতুয়া বাড়ি এলাকায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিযান চালিয়ে অনিক শেখের বসতঘর ও দেহ তল্লাশি করে মোট ৫০ গ্রাম আইস জব্দ করা হয়েছে। জব্দ করা আইসের বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা।

জেলা কার্যালয়ের উপপরিচালক শামীম হোসেন বলেন, অনিক শেখের দখলে অবৈধ মাদকদ্রব্য পাওয়ায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অনিক শেখকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।