বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতিকে বহিষ্কার

ছাত্রলীগ নেতা এস এম মাহবুব হোসাইন
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মাহবুব হোসাইনকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় অভিযোগে এস এম মাহবুব হোসাইনকে বহিষ্কার করা হয়েছে। তাঁর স্থলে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এমদাদ সাগরকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এস এম মাহবুবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।