কুমিল্লার দাউদকান্দিতে গতকাল শুক্রবার আড়াই কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া এ লাইন উদ্বোধন করেন। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর অর্থায়নে উপজেলার বায়নগর গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। গতকালই ওই গ্রামের বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে উপজেলার বায়নগর মাদ্রাসা মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নুরুল ইসলাম সরকারের সভাপতিত্বে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, উপমহাব্যবস্থাপক শাখাওয়াত হোসেন, হাবিবুর রহমান, বাসুদেব ঘোষ প্রমুখ বক্তব্য দেন। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি