বৃষ্টিতে জলজট

রাজধানীতে বুধবার বিকেলে ঘণ্টাখানেক বৃষ্টি হয়। বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি জমে যায়। চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। রাজধানীতে বৃষ্টিতে জলজটের দৃশ্য ও জনভোগান্তি তুলে ধরেছেন প্রথম আলোর আলোকচিত্রী সাবিনা ইয়াসমিন৷

বৃষ্টির পানি জমে যাচ্ছেতাই অবস্থা ধানমন্ডি-মিরপুর সড়কের।
বৃষ্টির পানি জমে যাচ্ছেতাই অবস্থা ধানমন্ডি-মিরপুর সড়কের।
বৃষ্টিতে তলিয়ে গেছে মোহাম্মদপুর এলাকার একটি সড়ক৷ বাড়ি ফেরার সময় ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী-অভিভাবক।
মোহাম্মদপুর এলাকার একটি সড়কে বৃষ্টির পানি ও ময়লা একাকার। সেই পানি মাড়িয়ে বাড়ি ফিরছেন শিক্ষার্থী-অভিভাবকেরা।
ধানমন্ডি-মিরপুর সড়কে পানি ভেঙে চলছে গাড়ি৷
বৃষ্টির পানিতে ডুবে যাওয়া সড়কে সাবধানে চলছে রিকশা ও গাড়ি।
ধানমন্ডি-মিরপুর সড়কে ইঞ্জিনে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে সিএনজিচালিত অটোরিকশা।
ধানমন্ডি-মিরপুর সড়কে ঢেউ খেলছে বৃষ্টিতে জমে থাকা পানি৷
সড়কে জমে থাকা পানির মধ্য দিয়ে সাবধানে চলছে গাড়ি।
সড়কে পানি জমায় দুর্ভোগে পথচারীরা।