পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজারসংলগ্ন বেলুয়া নদীতে সপ্তাহের শনি ও মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভাসমান হাট বসে। ৬০ বছরের বেশি সময় ধরে এ হাটে স্থানীয় কৃষকেরা তাঁদের উৎপাদিত সবজি, ধান ও চাল বেচাকেনা করছেন। সড়ক যোগাযোগব্যবস্থা অনুন্নত বলে স্থানীয় লোকজন এই ভাসমান হাটে নৌকায় বেচাকেনা করে আসছেন। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হাটে বেচাকেনা চলে। গতকাল মঙ্গলবার সকালে ভাসমান হাটের বেচাকেনার এই ছবিগুলো তুলেছেন এ কে এম ফয়সাল।

ভাসমান হাটে নৌকায় করে সবজি নিয়ে এসেছেন স্থানীয় বিক্রেতারা।
ভোরে নৌকায় করে ভাসমান হাটে খেতে উৎপাদিত সবজি নিয়ে যাচ্ছেন কৃষকেরা।
ভাসমান হাটের নৌকা থেকে চাল কিনছেন একজন ক্রেতা।
হরেক পণ্যের নৌকা। পণ্য বিক্রির জন্য নৌকায় মাইক লাগিয়েছেন এই বিক্রেতা।
ভাসমান বাজারে টমেটোভর্তি নৌকা।
উপজেলা ১৫ থেকে ২০টি গ্রামের কৃষকেরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য এ হাটে বিক্রি করেন।
হাটে রয়েছে ভাসমান খাবারের দোকান। নৌকায় চুলা জ্বেলে হাটুরে মানুষের জন্য পিঠা তৈরি করা হচ্ছে।
এক নৌকা থেকে আরেক নৌকায় চলছে বেচাকেনা।
সবজি ও গাছের চারাও বিক্রি হয় এই হাটে।
ভাসমান হাটের এক কোণে নৌকায় নারকেলের বাজার।
নৌকায় সবজি নিয়ে বিক্রির জন্য হাটে যাচ্ছেন বিক্রেতারা।
খেতে উৎপাদিত মিষ্টিকুমড়া নিয়ে হাটে যাচ্ছেন এক ব্যক্তি।
হাটে কেনাকাটা সেরে নৌকা নিয়ে বাড়ি ফিরছেন এই ব্যক্তি।