
মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভাঙ্গা ব্রিজসংলগ্ন স্নেহ মুন্সীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম হায়দার খান (২০)। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকে নগর পশ্চিম কাজিকান্দি এলাকার আনোয়ার খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে হায়দার তাঁর বাড়ি থেকে একটি মোটরসাইকেল নিয়ে শিবচরের কুতুবপুর যাচ্ছিলেন। মোটরসাইকেলটি জাজিরা-কুতুবপুর আঞ্চলিক সড়কের ভাঙ্গা ব্রিজসংলগ্ন স্নেহ মুন্সীকান্দি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন হায়দার। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক হায়দারকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা আরোহী মাথায় গুরুতর আঘাত পায়। প্রচণ্ড রক্তক্ষরণেই তার মৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে হায়দার তাঁর বাড়ি থেকে একটি মোটরসাইকেল নিয়ে শিবচরের কুতুবপুর যাচ্ছিলেন। মোটরসাইকেলটি জাজিরা-কুতুবপুর আঞ্চলিক সড়কের ভাঙ্গা ব্রিজসংলগ্ন স্নেহ মুন্সীকান্দি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন হায়দার। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক হায়দারকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা আরোহী মাথায় গুরুতর আঘাত পায়। প্রচণ্ড রক্তক্ষরণেই তাঁর মৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’