
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া চা–বাগান অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে সিলেট শহরের আম্বারখানা মোড়ে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট শাখা এ বিক্ষোভ সমাবেশ করে।
বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট শাখার সহসভাপতি রত্না বসাকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আবু জাফর, প্রণব জ্যোতি পাল, চা–শ্রমিক নেতা পদ্মাবতী ছত্রী, লক্ষ্মী দাস, রুমন বিশ্বাস, মামুন ব্যাপারী, মনুজ আহমদ, বেলাল আহমেদ, সুরুজ আলী, ইউসুফ আলী প্রমুখ।
বক্তারা বলেন, মোমিনছড়া চা–বাগান বন্ধ রেখে চা–শ্রমিকদের ওপর এক ধরনের নীরব অত্যাচার করা হচ্ছে। অতিদ্রুত এ চা–বাগান খুলে দিতে হবে। না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।