
ময়মনসিংহে কোভিড-১৯–এর (করোনাভাইরাস) উপসর্গ নিয়ে এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহ শহরের এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন এ বি এম মসিউল আলম।
সিভিল সার্জন জানান, গতকাল সকালে ফুলপুর উপজেলার ওই যুবক আইসোলেশন ইউনিটে ভর্তি হন এবং সেদিন রাত সোয়া ১১টায় তাঁর মৃত্যু হয়। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ শনিবার সেই নমুনা পরীক্ষা করা হবে। নমুনা পরীক্ষার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না। ময়মনসিংহে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে নয়জন মৃত্যুবরণ করেছেন এবং উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় আক্রান্ত ৮৯৯ জন।