ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ৪৮৪

করোনাভাইরাস
প্রতীকী ছবি

ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৬১ জনের নমুনা পরীক্ষায় ৪৮৪ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৪৮। এই ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে মারা গেছেন আটজন।

স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে আজ বুধবার সকালে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ১ হাজার ৫৮ জনের নমুনা পরীক্ষায় আরও ২৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগের নেত্রকোনায় ২১৫ জনের নমুনা পরীক্ষায় ৮০ জনের, শেরপুরে ১৭৪ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের এবং জামালপুরে ৩১৪ জনের নমুনা পরীক্ষায় ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ বিভাগে আজ বুধবার পর্যন্ত ১৯ হাজার ১০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে করোনভাইরাসে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে চারজন, নেত্রকোনায় তিনজন এবং জামালপুরে একজন মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে এ পর্যন্ত মোট ২৬৪ জন করোনাভাইরাসে মারা গেছেন।