রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৫৮৮

করোনাভাইরাস
প্রতীকী ছবি

রংপুর বিভাগে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আরও ১৪ জন মারা গেছেন। এই সময়ে ১ হাজার ৯৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৮৯ শতাংশ। আজ রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

নতুন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুর জেলার চারজন, ঠাকুরগাঁওয়ের চারজন, দিনাজপুরের চারজন এবং নীলফামারীর দুজন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৬৯৯। এর মধ্যে দিনাজপুর জেলার বাসিন্দা ২৩৬ জন, রংপুরের ১৪০ জন, ঠাকুরগাঁওয়ের ১৩১ জন, পঞ্চগড়ের ৩৩ জন, নীলফামারীর ৪৮ জন, লালমনিরহাটের ৪৩ জন, কুড়িগ্রামের ৩৫ জন এবং গাইবান্ধার ৩৩ জন রয়েছেন।

২৪ ঘন্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুর জেলার চারজন, ঠাকুরগাঁওয়ের চারজন, দিনাজপুরের চারজন এবং নীলফামারীর দুজন রয়েছেন।

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৫১ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে দিনাজপুর জেলার বাসিন্দা ১৩১ জন, ঠাকুরগাঁওয়ের ৮৪ জন, নীলফামারীর ৫৩ জন, পঞ্চগড়ের ৬৫ জন, কুড়িগ্রামের ৫৭ জন, লালমনিরহাটের ১৯ জন, গাইবান্ধার ৫৮ জন এবং রংপুরের ১২১ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫২২।