রাঙ্গুনিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাহেদুল ও উজ্জ্বল বড়ুয়া
 ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন। তাঁদের নাম রাহেদুল ইসলাম ও উজ্জ্বল বড়ুয়া। রাহেদুলের বাড়ি উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজাভুবন ফুলবাগিচা গ্রামে। উজ্জ্বলের বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকায়। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার মরিয়মনগর চৌমুহনী-রানীরহাট সড়কের আলমশাহ পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হিমাদ্রি চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মাথায় গুরুতর জখম হয়।