বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন গড়তে গতকাল শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নবাসী শপথ করেছেন। গতকাল ইউনিয়নের পাটিয়াডাঙ্গী উচ্চবিদ্যালয় মাঠে আলোকিত ইউনিয়ন গড়ার লক্ষ্যে আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের এ শপথ করানো হয়। রাজাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, ইউএন আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।