ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল দুপুরে দরিদ্র নারীদের মধ্যে শাড়ি বিতরণ করেছেন সাংসদ সালমা ইসলাম। একই দিন তিনি নবাবগঞ্জের যন্ত্রাইল, শোল্লা ও কৈলাইল ইউনিয়নে কয়েক হাজার নারীর মধ্যে শাড়ি বিতরণ করেন। এ সময় কলাকোপা ইউপির চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, শোল্লা ইউপির চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম মাস্টার, জাতীয় পার্টির নেতা জুয়েল আহমেদ, জাহাঙ্গীর চোকদার প্রমুখ উপস্থিত ছিলেন।