স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশিষ্টজন থেকে শুরু করে সর্বসাধারণ। সেই সঙ্গে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। বিজয় শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন সাধারণ মানুষ।
