
একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা এ আদেশ দেন। একই সঙ্গে আবদুস সালামকে পাঁচ কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদেরও নির্দেশ দিয়েছেন আদালত।