
সিলেটে করোনা সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট জেলায় করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ২৭৩ জন। এর আগে গত মঙ্গলবার জেলায় ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছিল।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৪ জনের। এ নিয়ে জেলায় ১৩ হাজার ১৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেটে করোনা থেকে ৯২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সিলেট জেলায় ১২ হাজার ৪৬৯ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এদিকে সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ২০৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।