সুন্দরবনে র‍্যাবের সঙ্গে বনদস্যুদের গোলাগুলি

সুন্দরবন।ফাইল ছবি
সুন্দরবন।ফাইল ছবি

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক খালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৮–এর সঙ্গে বনদস্যুদের গোলাগুলি চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে র‍্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুজ্জামান মোবাইল ফোনের খুদে বার্তায় প্রথম আলোকে এই তথ্য জানান।