
টাঙ্গাইলের ঘাটাইলে গাড়ির ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলার গুণগ্রাম হাজীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন উপজেলার লাউয়াগ্রাম গ্রামের শহীদ মিস্ত্রির ছেলে সোনা মিয়া (২২)।
ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল হোসাইন বলেন, নিহত তিনজন গ্যারেজে কাজ করতেন। গতকাল রাতে তাঁরা গ্যারেজে কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। পথে গুণগ্রাম হাজীনগর এলাকায় কোনো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।