ফরিদপুর জেলার মানচিত্র
ফরিদপুর জেলার মানচিত্র

ফরিদপুরে ময়লার স্তূপ থেকে মানব ভ্রূণ উদ্ধার

ফরিদপুর সদরের কানাইপুরে ময়লার স্তূপ থেকে একটি অপরিপক্ব ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ গেটের ডান পাশে ময়লার স্তূপ থেকে এটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি কুকুর খাবারের সন্ধানে ময়লার স্তূপে ঘোরাফেরা করছিল। একপর্যায়ে একটি অপরিপক্ব মানব ভ্রূণ মুখে করে বাইরে নিয়ে আসে। এ দৃশ্য দেখে পথচারীরা ঘটনাস্থলে জড়ো হয় এবং বিষয়টি পুলিশকে অবহিত করে। খবর পেয়ে কোতোয়ালি থানা–পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রূণটি উদ্ধার করে। পরে প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ভ্রূণটি কীভাবে সেখানে এল এবং এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে, সে বিষয়ে তদন্ত চলছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।