
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গত বছরের তুলনায় এ বছর জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫ হাজার ৮৭৪ জন। ২০২১ সালে জিপিএ–৫ পেয়েছিল ৯ হাজার ৩৪২ শিক্ষার্থী, এ বছর এ সংখ্যা হয়েছে ১৫ হাজার ২১৬ জন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের দেওয়া ফলাফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ সালে সংক্ষিপ্ত পরিসরে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে ময়মনসিংহ বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৫২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ২০২১ সালে অংশ নিয়েছিল ৪১ হাজার ৯৫৯ জন।
২০২১ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ৯০। এ বছর পাসের হার কমে হয়েছে ৮৯ দশমিক ০২।
ফলাফল বিশ্লষণে আরও দেখা যায়, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে জেলাভিত্তিক পাসের পরিসংখ্যানে এ বছর সবার ওপরে জামালপুর জেলা। এ জেলায় মোট পাসের হার ৮৯ দশমিক ৫২। দ্বিতীয় স্থানে থাকা শেরপুর জেলার পাসের হার ৮৯ দশমিক ১৫। তৃতীয় স্থানে থাকা ময়মনসিংহ জেলার পাসের হার ৮৮ দশমিক ৯০। নেত্রকোনার জেলার পাসের হার ৮৮ দশমিক ৫৯।