ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৬ শিশু ভর্তি
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৬ শিশু ভর্তি

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ৩২ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৪ শিশু।

মৃত ৯ মাস বয়সী শিশুর নাম আয়াত। সে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বুলবুল মিয়ার ছেলে। গত ১১ এপ্রিলের হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত ৭টা ৫০ মিনিটে মারা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে নতুন করে ৩২ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় ৪৫৭টি শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৭০ শিশু। মৃত্যু হয়েছে ১৩ শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৭৪ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৩৩টি শিশু।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ২৪ ঘণ্টায় নতুন এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আরও ৩২ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।