বিশাল দেহের ষাঁড় সুলতানকে বি‌ক্রির জন্য ঢাকায় পশুর হা‌টে তোলা হ‌বে। গতকাল মঙ্গলবার বি‌কে‌লে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় নয়াপাড়া এলাকায়
বিশাল দেহের ষাঁড় সুলতানকে বি‌ক্রির জন্য ঢাকায় পশুর হা‌টে তোলা হ‌বে। গতকাল মঙ্গলবার বি‌কে‌লে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় নয়াপাড়া এলাকায়

এলাকায় দাম উঠছে না ‘সুলতানের’, বিক্রির জন্য নেওয়া হচ্ছে ঢাকায়

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ফ্রিজিয়ান জাতের কালো রঙের একটি ষাঁড়ের নাম রাখা হয়েছে ‘সুলতান’। গরুটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ৮ ফুট এবং উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। এটির ওজন প্রায় ৩৩ মণ। উপজেলার গোল্লারপাড় নয়াপাড়া গ্রামের বাসিন্দা আকবর আলী কোরবানির জন্য ষাঁড়টি প্রস্তুত করেছেন। কিন্তু এলাকায় প্রত্যাশিত দাম না পাওয়ায় বিক্রির জন্য সুলতানকে নেওয়া হচ্ছে ঢাকায়।

আকবর আলীর খামারে তিন বছর আগে এই ষাঁড়ের জন্ম হয়। গত বছর ঈদে ষাঁড়টির দাম উঠেছিল সাড়ে পাঁচ লাখ টাকা। কিন্তু কোরবানির জন্য পুরোপুরি প্রস্তুত না হওয়ায় বিক্রি করা হয়নি। আকবর আলী এবার ষাঁড়‌টির দাম হাঁকিয়েছেন ১৫ লাখ টাকা। ষাঁড়টি দেখতে প্রতিদিন বিভিন্ন স্থানের লোকজন এসে ভিড় করছেন।

আকবর আলী বলেন, তিন বছর ধরে ষাঁড়টি সন্তানের মতো যত্নে লালন-পালন করছেন। প্রাকৃতিকভাবে এটি লালন-পালন করেছেন। পরিমিত খাবার দিয়েছেন। বেশি খাবার দিলে আরও ছয় থেকে সাত মণ ওজন হতো। তবে ওজন অতিরিক্ত হলে অধিকাংশ গরু ঝিমিয়ে প‌ড়ে। কিন্তু তাঁর সুলতান খুবই প্রাণবন্ত। তিনি আরও বলেন, ভেবেছিলেন খামার থেকেই সুলতানকে বিক্রি করেন। কিন্ত এত বড় ষাঁড়ের কেউ দাম হাঁকাতে পারেননি। তাই বিক্রির জন্য ষাঁড়টি ঢাকায় নিচ্ছেন।

গতকাল মঙ্গলবার বি‌কে‌লে নয়াপাড়া গ্রামে সরেজমিনে দেখা যায়, আকবর আলীর বাড়ির সামনে একটি টিনের শেডের খামারে বিশাল দেহের ষাঁড়টি রাখা। সেখানে আরও দু-তিনটি গরু আছে। ঘরের চাল প্রায় স্পর্শ করে শান্ত হয়ে দাঁড়িয়ে সুলতান। আকবর আলী ও তাঁর ছেলে তৌফিক ওমর ষাঁড়টি পরিচর্যা করেন।

কোরবানি ঈদের জন্য উপজেলায় ১৬ হাজার ৩২০টি গরুর চাহিদা রয়েছে। এর বিপরীতে ১৭ হাজার ৪৮০টি গরু কোরবানি জন্য প্রস্তুত। উপজেলায় স্থায়ী চারটি পশুর হাটসহ ইউনিয়নভিত্তিক আরও চার থেকে পাঁচটি হাট বসছে।
রশি ধরে দুই পাশ থেকে দুজন সুলতানকে নিয়ন্ত্রণে রেখেছেন। গতকাল মঙ্গলবার বি‌কে‌লে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় নয়াপাড়া এলাকায়

তৌফিক ওমর বলেন, সুলতান খুব শান্ত হলেও মাঝেমধ্যে অশান্ত হয়ে যায়। চলাফেরায় আলাদা একটা ভাব আছে। ষাঁড়টি বের করতে গেলে ছয় থেকে আটজন লোক লাগে। খাবার হিসেবে ঘাস, খড়, খইল, ভুট্টা ও লবণ মেশানো পানি দেওয়া হয়। তিন মাস ধরে ফিড খাওয়ানো হচ্ছে। প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ টাকার খাবার খায় সুলতান। ষাঁড়টিকে নিয়ম করে দুবার গোসল করানো হয়। ষাঁড়টি দেখতে প্রতিদিন মানুষ এসে খামারে ভিড় করেন।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, কোরবানি ঈদের জন্য উপজেলায় ১৬ হাজার ৩২০টি গরুর চাহিদা রয়েছে। এর বিপরীতে ১৭ হাজার ৪৮০টি গরু কোরবানি জন্য প্রস্তুত। উপজেলায় স্থায়ী চারটি পশুর হাটসহ ইউনিয়নভিত্তিক আরও চার থেকে পাঁচটি হাট বসছে। এসব হাটে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে কয়েকটি ভ্রাম্যমাণ মেডিকের টিম কাজ করছে।

ষাঁড়টি উপজেলার মধ্যে সবচেয়ে বড় আকৃতির। সঠিক সময়ে সব ধরনের ভ্যাকসিন দেওয়া হয়েছে। কোনো প্রকার রোগবালাইয়ে আক্রান্ত হয়নি।
আবু সাঈম, ভেটেনারি সার্জন, নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়
সুলতানকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। গতকাল মঙ্গলবার বি‌কে‌লে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় নয়াপাড়া এলাকায়

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেনারি সার্জন আবু সাঈম প্রথম আলোকে বলেন, ষাঁড়টি উপজেলার মধ্যে সবচেয়ে বড় আকৃতির। সঠিক সময়ে সব ধরনের ভ্যাকসিন দেওয়া হয়েছে। কোনো প্রকার রোগবালাইয়ে আক্রান্ত হয়নি। ষাঁড়টি ন্যায্য মূল্যে যেন বিক্রি করতে পারেন, এটাই তাঁদের চাওয়া।