বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা থানা প্রাঙ্গণে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। আজ সোমবার বেলা তিনটার দিকে তোলা
বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা থানা প্রাঙ্গণে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। আজ সোমবার বেলা তিনটার দিকে তোলা

আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ: ভাঙ্গা থানা–উপজেলা পরিষদে হামলা

ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে আয়োজিত মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি আজ সোমবার দুপুরে সহিংস রূপ নিয়েছে। বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগও করা হয়। এ সময় সাংবাদিকদের ওপরও চড়াও হন বিক্ষোভকারীরা। তাঁদের মুঠোফোন কেড়ে নেওয়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়।