ব্রাহ্মণবাড়িয়ায় ইলিশ বিক্রির সময় ওজনে কারচুপি করায় এক বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে শহরের আনন্দ বাজারের মাছের আড়তে
ব্রাহ্মণবাড়িয়ায় ইলিশ বিক্রির সময় ওজনে কারচুপি করায় এক বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে শহরের আনন্দ বাজারের মাছের আড়তে

ইলিশ মাছ বিক্রির সময় ওজনে কারচুপি, বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ওজন যন্ত্রে রশি বেঁধে কারচুপি করে ইলিশ মাছ বিক্রিতে প্রতারণার দায়ে এক বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে শহরের আনন্দবাজারের মাছের আড়তে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তা।

মাছ বিক্রেতার নাম আপেল মাহমুদ। ওজনে কারচুপির অভিযোগ পেয়ে আনন্দবাজারে গিয়ে তাঁকে হাতেনাতে ধরে ভোক্তা অধিকারের একটি দল। এতে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকারের উপপরিচালক ইফতেখারুল আলম।

ভোক্তা অধিকার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইলিশ মাছ বিক্রেতা আপেল মাহমুদ অত্যন্ত কৌশলে ক্রেতাদের ওজনে কম দিচ্ছিলেন। আপেল মাহমুদ তাঁর ওজন পরিমাপক যন্ত্রের (ডিজিটাল পাল্লা) ভেতর একটি রাবার রশি দিয়ে সংযুক্ত করেন। গামছার আড়ালে বিক্রেতা রশিটি টান ও ঢিলা করার মাধ্যমে ইচ্ছেমতো ওজন নিয়ন্ত্রণ করতেন।

ইফতেখারুল আলম বলেন, দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মাছ বিক্রেতা আপেল মাহমুদকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আপেল মাহমুদ ভবিষ্যতে এ রকম কারচুপি করবেন না বলে জানিয়েছেন।